হ্নীলায় ই*য়া*বা বোঝাই সিএনজিসহ গ্রেফতার-২ ; খারাংখালীর গডফাদার রফিকসহ পলাতক-২

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ইয়াবা বোঝাই সিএনজি নিয়ে রোহিঙ্গাসহ ২জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় খারাংখালীর ইয়াবা গডফাদার রফিকসহ ২জনকে পলাতক আসামী করা হয়েছে।

সুত্র জানায়,গতকাল ২১শে ফেব্রæয়ারী বিকাল সোয়া ৫টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর দেওয়াল সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তার নিকট অভিযান চালিয়ে সিএনজি (রেজিঃ নং-১১-৫২৫৮) সহ লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের এফসিএন নং-২৫৭১৪৯ এর বাসিন্দা বদিউল আলমের পুত্র আবু তৈয়ব (২৬) এবং হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আবু সুফিয়ানের পুত্র সাইফুল ইসলাম (২১) নামে দুই মাদক কারবারীকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও সিএনজি তল্লাশী করে পিছনের সিটের উপর রক্ষিত অবস্থা হতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আভিযানিক দল ঘটনাস্থলে পোঁছানোর পূর্বেই হ্নীলা দরগাহ পাড়ার সোলতান আহমদের পুত্র আবু হানিফ (২৭) এবং হোয়াইক্যং ইউপির খারাংখালী বাজার সংলগ্ন পশ্চিমে মহেশখালীয়া পাড়ার সোলতান আহমদের পুত্র রফিকুল ইসলাম (৪০) কে পলাতক আসামী করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

উল্লেখ্য,স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সুত্রমতে খারাংখালী মহেশখালীয়া পাড়ার সোলতানের পুত্র রফিকুল ইসলাম একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্র-ছায়ায় মাদকের অপতৎপরতা চালিয়ে আসছিল। মাদক কান্ডে জড়িত এই রফিকের অপর সহযোগীদের দ্রæত আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানিয়েছে এলাকার মাদক বিরোধী সাধারণ মানুষ। ###