গত ২৪ ঘন্টায় দেশে করোনায় ৪৪জনের মৃত্যু ; নতুন সনাক্ত -৩২০১জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৯৬ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ৩ হাজার ২০১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন এবং মোট সুস্থ ৭৬ হাজার ১৪৯ জন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।