টেকনাফে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ |

টেকনাফে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১শে ফেব্রুয়ারী সকালে টেকনাফ উপজেলা উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।

উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছারের পরিচালনায় অনুষ্ঠানে মহান ২১ শে ফেব্রুয়ারি গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন,উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আখতার মিলি,বীর মুক্তিযুদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহীর হোসেন এম এ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার জাহাঙ্গীর আলম ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী।

এর আগে কবিতা আবৃত্তি করেন, সরকারি কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল ও এনজিও প্রতিনিধি পিএল মুর্শেদী।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতি উপজেলা নির্বাহি অফিসার সমাপনী বক্তব্যে মহান ২১শে ফেব্রুয়ারির গুরুত্ব ও তাৎপর্য এবং আমাদের করনীয় বিষয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরার আহ্বান জানান।

পরে মোনাজাত পরিচালনা করেন, মাওঃ নেজাম উদদীন।

এর আগে রাত ১২ টা ১ মিনিটে টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক মধ্য দিয়ে মহন ২১ শে ফেব্রুয়ারি শুভ সূচনা হয়।

টেকনাফ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,টেকনাফ পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামী লীগ,উপজেলা ইসলামিক ফাউন্ডেশন,উপজেলা বিএনপি, উপজেলা কৃষক লীগ,উপজেলা যুবলীগ,মৎস্যজীবী লীগ,টেকনাফ মডেল থানা, মাদকদ্রব্য অধিদপ্তর,টেকনাফ প্রেসক্লাব,উপজেলা প্রেসক্লাব, টেকনাফ ক্রাইম রিপোর্টার সোসাইটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,এপিবিএন ১৬,সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দুপুরে টেকনাফ উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কতৃক আয়োজিত ভাষা শহীদদের স্মরণে মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের সুপারভাইজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রদান ও বিশেষ অতিথি হিসাবে দিনটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহির হোসেন এম এ,সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী ও ইসলামিক ফাউন্ডেশন শিক্ষা মাওঃ উসমান গনি। উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের শিক্ষকদের পক্ষ থেকে আলোচনা করেন,মাওঃ নেজাম উদদীন। উপস্থিত ছিলেন,উপজেলা ইসলামী ফাউন্ডেশনের শতাধিক শিক্ষক।