পহেলা বৈশাখে এমপি বদির ব্যতিক্রমী আয়োজন : ১ হাজার অসহায় মানুষের মাঝে চাল বিতরন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলা নববর্ষের ১ম দিনে পহেলা বৈশাখে ১ হাজার জন অসহায় মানুষের মাঝে চাউল বিতরন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। তিনি শুক্রবার টেকননাফ বাহারছড়ার শামলাপুরে এই চাল বিতরন করেন। পহেলা বৈশাখের এই ব্যতিক্রমী আয়োজন দেখে অনেকেই আশ্চর্য হন।
এসময় এমপি বদি বলেন, বাঙ্গালীর প্রানের উৎসবের এই দিনে গরীব-দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা থাকবে সবসময়। তিনি বলেন বছরের শুরুর দিন থেকে শেষ পর্যন্ত এই সাধারন জনগনের পাশে থাকবেন।
তিনি আরো বলেন, পর্যায়ক্রমে উখিয়া-টেকনাফের প্রত্যেকটি এলাকায় চাউল বিতরন করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী অাজিজ উদ্দিন, সমাজ সেবক শহীদ উল্লাহ, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, মোঃ ইব্রাহীম, আবু ছিদ্দিক প্রমূখ।
মমমমমম