বিশেষ প্রতিনিধি :
টেকনাফ হ্নীলার মৌলভীবাজারে দীর্ঘদিন বছর পর বাজার ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষ্যে ব্যবসায়ীদের উদ্যোগে ১৩এপ্রিল বৃহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়। ফরিদুল আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় মৌলভীবাজার এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে সভাপতি-ফরিদুল আলম মেম্বার, সহ সভাপতি-কালু সওদাগর, সাধারণ সম্পাদক-বশির আহমদ মেম্বার, কোষাধ্যক্ষ-নুরুল আমিন, সদস্য-ইব্রাহীম, ডা: নারায়ন দাশ মিন্টু, বেলাল উদ্দিন, মো: আমিন কালু, ফরিদ, নুর মোহাম্মদ মিন্টু, মোহাম্মদ আলী। ব্যবসায়ী আব্দু জলিল বাদশা ও মাষ্টার নাছির উদ্দিনকে উপদেষ্ঠা করে ১৩সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। দীর্ঘদিন পর হ্নীলার মৌলভীবাজারে ব্যবসায়ীদের অধিকার রক্ষায় শক্তিশালী বাজার কমিটি গঠিত হওয়ায় এলাকাবাসী তাদেরকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন। নবগঠিত বাজার কমিটির সদস্যরা ব্যবসায়ীদের মৌলিক অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।#
