তুমব্রু সীমান্তে গোলাগুলিতে রো*হি*ঙ্গা যুবকের মৃত্যু

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা যুবক নিহতের খবর পাওয়া গেছে।
বুধবার (১৮ জানুয়ারি) ভোর সকালে সীমান্তের তুম্ব্রুর কোনা পাড়ার জিরো পয়েন্টে এলাকায় দুই রোহিঙ্গা গ্রুপের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মল আলী।

তিনি বলেন, ‘তুমব্রু সীমান্তে শূন্যরেখা থেকে ওই দুজনকে উদ্ধার করে কুতুপালং ক্যাম্পের পাশে এমএসএফ হাসপাতালে নেয়া হয়। এ সময় গুলিবিদ্ধ রোহিঙ্গা এক যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরেক এক গুলিবিদ্ধ যুবকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তির জন্য পাঠানোর হয়েছে ।

নিহত ব্যক্তির নাম হামিদ উল্লাহ(৩৮) আহত ব্যাক্তির নাম মহিবুল্লাহ (২৭)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

সূত্রে জানাযায়, বুধবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত এমএসএফ হাসপাতালে নেয়া হলে ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘুমধুম ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান্যান জাহাঙ্গীর আজিজ জানান, রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ হয়ে আসছিল। তবে চলমান ঘটনাটি কী কারণে বা কেন তারা গুলিবিদ্ধ হয়েছেন তা এখনও বলা যাচ্ছে না।

তবে হতাহত দুজনের গায়ে জলপাই রংয়ের বিশেষ পোষাক দেখে ধারনা করা যাচ্ছে তাঁরা রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা বলেন,ভোর সকাল থেকে তুমব্রু সীমান্তের কোনারপাড়ার শূন্য রেখায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়েছে বলে জানাযায়।