ফরিদুল আলম : দীর্ঘদিন পর হ্নীলা ইউনিয়নের মাসিক আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পাহাড়ি অঞ্চলের ডাকাত ও স্থানীয় মাদক কারবারীদের দমন, ক্যাম্পের বাহিরে রোহিঙ্গাদের বসবাস ও কর্মসংস্থান নিয়ন্ত্রণ এবং স্থানীয় বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
১৭ জানুয়ারী সকাল ১১টায় উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আইন-শৃংখলা কমিটির সভা চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে এবং সচিব জাফর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান-১ আবুল হোছন মেম্বার, প্যানেল চেয়ারম্যান-২ রেজাউল করিম মেম্বার, প্যানেল চেয়ারম্যান-৩ মর্জিনা আক্তার মেম্বার, হ্নীলা ইউপির ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ, ২নং ওয়ার্ড মেম্বার বেলাল উদ্দিন, ৪নং ওয়ার্ড মেম্বার হোছাইন আহমদ, ৮নং ওয়ার্ড মেম্বার নুরুল হুদা, ৯নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী, সাবেক ৩নং ওয়ার্ড মেম্বার ছালেহ আহমদ, উপজেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি নজরুল ইসলাম খোকন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, টেকনাফ মডেল থানা পুলিশ প্রতিনিধি এসআই বুলবুল, র্যাব, পুলিশ ও সরকারী বিশ^স্থ সংস্থার লোকজন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এতে বক্তারা সাম্প্রতিক সময়ে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা, পানখালী ও লেচুয়াপ্রাং এলাকায় কৃষক অপহরণ করে মুক্তিপণ আদায়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। এই দূবৃর্ত্তদলের সহযোগীদের খুঁজে বের করার উপর গুরুত্বারোপ করা হয়। আগামীতে এই ধরনের ঘটনাসহ নানাবিধ অপরাধ সমন্বিতভাবে মোকাবেলা করে সাধারণ মানুষকে নিরাপদ রাখার জন্য প্রভাবশালীদের ভাড়া বাসা থেকে রোহিঙ্গাদের ক্যাম্প আওতাধীন নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রোহিঙ্গা সংক্রান্ত বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অত্র ইউনিয়নের আওতাধীন ক্যাম্প সমুহে দায়িত্বশীল ক্যাম্প ইনচার্জ এবং এপিবিএন কর্মকর্তাদের ইউনিয়ন বাইন-শৃংখলা সভায় সম্পৃক্ত করার দাবী জানানো হয়।
স্থানীয় লোকজন বেকার হয়ে পড়ায় অনেকে নিরুপায় হয়ে মাদক বহনের মতো জঘন্য কাজে লিপ্ত হচ্ছে। তা দমন করতে এখনো যারা বিভিন্ন কৌশলে প্রত্যন্ত এলাকার আনাছে-কানাছে মাদক চোরাচালানে লিপ্ত রয়েছে এবং অবৈধ অস্ত্র ব্যবহার করে জনজীবন বিষিয়ে তুলছে তাদের তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়। এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের সবাই মিলে আন্তরিকতার সাথে এলাকার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার দাবী জানানো হয়। এলাকার ভাল-মন্দের তথ্য সংশ্লিষ্ট প্রশাসনকে দিয়ে নাগরিক সেবা গ্রহণের পাশাপাশি লোকালয়ে রোহিঙ্গাদের শ্রম বাজার বন্ধ করে স্থানীয়দের কর্মসংস্থার সৃষ্টির জন্য নাফনদীতে বিশেষ ব্যবস্থায় দিনের বেলায় মাছ শিকারের পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের উর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করা হয়। পরিষদে দায়িত্বরত চৌকিদার-দফাদারদের আরো সৎ, দায়িত্বশীল, জনবান্ধব ও চরিত্রবান হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
এছাড়া উক্ত সভায় ১,২ ও ৪নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার রাহমা আক্তার, ৩নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম, ৩. ৫ ও ৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার নাসরিন কবির, ৭নং ওয়ার্ড মেম্বার জামাল হোছন, সাবেক সচিব শেখ ফরিদুল আলম, হ্নীলা ষ্টেশন জামে মসজিদের খতিব ক্বারী ফরিদুল আলম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভঅপতি মৌলানা শাকের আহমদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৌঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আলম, টেকনাফ উপজেলা গ্রীণ এনভায়রণমেন্ট মুভমেন্ট সভাপতি তারেক মাহমুদ রনীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ###
