সাদ্দাম হোসাইন : টেকনাফে নাফনদী হতে দুই রোহিঙ্গা যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।
জানা যায়, ১১জানুয়ারী দুপুরের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফনদীর জাদিমোরা ওমরখাল সংলগ্ন এলাকায় ২টি মৃতদেহ ভাসতে দেখে লোকজন জড়ো হয়। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে টেকনাফ মডেল থানার এসআই মনিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল আলিম সংবাদকর্মীদের জানান, নাফনদীর জাদিমোরা পয়েন্ট হতে অজ্ঞাত দুইজনের মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে রোহিঙ্গা ক্যাম্প সুত্রে জানায়, নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের আই ব্লকের ৫৩৮নং শেডের বাসিন্দা মোহাম্মদ নবী ওরফে নাগুর ছেলে মোহাম্মদ সালাম ওরফে চাকমাইয়া এবং ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা হারুন রশিদের পুত্র শফিউল্লাহ (৩৫) বলে দাবী করেন।
উল্লেখ্য গত ২০২২সালের ৩১ডিসেম্বর ভোররাত সাড়ে ৩টারদিকে নাফনদীর মিয়ানমার সীমান্তবর্তী লালদ্বীপে দুই রোহিঙ্গা গ্রæপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এই ২জনসহ আরো কয়েকজন আহত এবং নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। অবশেষে ১২দিনের মাথায় তাদের অর্ধগলিত মৃতদেহ পাওয়া গেল বলে একাধিক রোহিঙ্গা সুত্রের দাবী। ###
