নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির পবিত্র ওমরাহর হজব্রত পালনে সৌদি আরব গমন করেছেন। তিনি শনিবার ৩১ ডিসেম্বর সকালে সৌদি আরবের উদ্দেশ্য রওয়ানা হয়েছেন। এদিকে চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির হজব্রত পালন যাওয়ায় তার অনুপস্থিতিতে চকরিয়া উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাসেল।
শনিবার ৩১ ডিসেম্বর চকরিয়া উপজেলা যুবলীগের প্যাডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি লিখিতভাবে নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির। সাংগঠনিক নিয়মে উপজেলা যুবলীগের ১ নং যুগ্ম সম্পাদক মামুনুল করিম দায়িত্ব পালনে নিয়ম থাকলেও তিনি শারীরিক ভাবে অসুস্থ থাকায় যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাসেলকে চকরিয়া উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে চকরিয়া উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল তার উপর অর্পিত দায়িত্ব পালনে উপজেলা যুবলীগের কার্যকরী কমিটি ও উপজেলার অধীন সকল ইউনিয়ন যুবলীগের নেতাকর্মী সবার সহযোগিতা কামনা করেছেন। ##
