টেকনাফের হ্নীলা মৌলভীবাজার এলাকার সেই আলী’র বিরুদ্ধে এইবার চাঁদাবাজির অভিযোগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago
গত বছর আলীর পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ফাইল ছবি

বার্তা পরিবেশক :
টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার সেই আলোচিত আলী প্রকাশ আলী দালালের বিরুদ্ধে এইবার থানায় চাঁদাবাজির অভিযোগ প্রদান করেছেন ভূক্তভোগী ব্যক্তি।
অভিযোগে জানা যায়, মৌলভী বাজার এলাকার কবির আহমদের ছেলে আলীর নেতৃত্বে মৃত হাজী অজি উল্লাহর ছেলে শফিক আহমদ ও তার ছেলে ফাহাদ মিলে দীর্ঘদিন ধরে তাদের নিকতাত্মীয় মোঃ ইব্রাহিমের পৈত্রিক জমি দখলের চেষ্টা করে আসছিল। উক্ত জমির মালিক ইব্রাহিম ইতিপূর্বে জমিতে ঘর তৈরী করতে গেলে আলীসহ উল্লেখিত ব্যক্তিরা তাতে বাঁধা প্রদান করে আসছিল এবং ঘর করার পূর্বে ২ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। একপর্যায়ে গত গত ৪ এপ্রিল সন্ধায় আলীর নেতৃত্বে শফিক ও ফাহাদসহ বিবাদীরা দা, ছুরি, লোহার রড নিয়ে মোঃ ইব্রাহিমের জমি দখল করতে যায়। এসময় ইব্রাহিম তাতে বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে মারধর করতে উদ্যত হয়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে তিনি রক্ষা পান। তবে সন্ত্রাসীরা ইব্রাহিমের উক্ত জমি কেড়ে নিবে এবং তাকে দেখে নিবে বলে হুমকি প্রদান করেন। এ ঘটনায় মোঃ ইব্রাহিম বাদী হয়ে গত ৫ এপ্রিল টেকনাফ থানায় অভিযোগ প্রদান করেছেন।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, উক্ত আলী বিভিন্ন সময় এলাকার নিরীহ লোকজনের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে বিভিন্ন ভাবে তাদের হয়রানী করা হতো।
এভাবে পুলিশের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তার সাথে সম্পর্কের ভয় দেখিয়ে সে তার এ অপকর্ম চালাতো।
এব্যাপারে বিভিন্ন সময় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন স্থরে তার বিরুদ্ধে অভিযোগ প্রদান করেছিলেন। এছাড়া ইতিপূর্বে সে নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টীমের সদস্য হিসাবে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল খাটে বলে অভিযোগে জানা যায়। জেল থেকে বের হয়ে পুনরায় সে অপকর্ম শুরু করেছে বলে জানান ভূক্তভোগী ব্যক্তি। এব্যাপারে তিনি আলী দালালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।