আজিজ উল্লাহ ; টেকনাফের বাহারছড়া দক্ষিণ শিলখালী পিতৃহারা এতিম কিশোর আব্দুর রহমান (১২) মাতা নুরহাবার একমাত্র পরিবারের উপার্জন সক্ষম ছেলে টানা জালের রশিতে একটি ‘পা’ হারাতে বসেছে। তার বাম ‘পায়ের’ টাঁকনোর উপরাংশ কেটে ফেলতে হচ্ছে বলে জানিয়েছে তার ‘মা’। এদিকে চিকিৎসার খরচ বহন করতে গড়িমসি করে যাচ্ছে অভিযুক্ত জালের মালিক।
গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) দক্ষিণ শিলখালী সমুদ্র সৈকতে এ ঘটনা সংঘটিত হয়।আহত কিশোর একই এলাকার বশির আহমেদের নিয়মিত জালের শ্রমিক হিসেবে টানাজালে মাছ ধরতে যায়।পাশাপাশি কাদের পাড়া আব্দুর রশীদের ছেলে আলা উদ্দিনের টানা জালের রশিতে আটকিয়ে পড়লে আলা উদ্দিন স্বয়ং বিপদগ্রস্ত কিশোরকে উদ্ধার করে। বর্তমান কক্সবাজার ডিজিটাল হাসপাতালে চিকিৎসা শেষে অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে প্রেরণ করার কার্যক্রম চলছে।তার চিকিৎসায় এখনো পরিয়ন্ত ২লাখ টাকার অধিক ব্যয় হয়েছে।
এদিকে আলাউদ্দিন তাকে রশ্মি প্যাচানো অবস্থায় নৌকার ভেতর থেকে উদ্ধারের কথা স্বীকার করলেও তার জাল নয় বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে বলে অভিযোগ ওঠেছে।
