সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি এ ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। মহান বিজয় দিবস এবং সরকারের সার্বিক কর্মকান্ড তুলে ধরে তিনি এই ভাষণ দেবেন। দেশ নিয়ে বিশেষ চক্রান্তকারীদের বিষয়ে সজাগ থেকে স্বাধীনতার সুফল সকার ঘরে ফৌঁছে দেওয়ার লক্ষ্যে দলীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উদ্দেশ্যে তিনি এই ভাষণ প্রদান করবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।