টেকনাফে পুলিশের অভিযানে মাদক ও মানব পাচার মামলার আসামীসহ আটক-৭ : ২৮০০ ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে মাদক ও মানব পাচার মামলার ৭ আসামীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালী এলাকা থেকে টেকনাফ থানার উপ-পরিদর্শক মোঃ মোখতার হোসেনের নেতৃত্বে পুলিশ তাদেরকে আটক করেন।
এসময় তাদের শরীরে তল্লাশী চালিয়ে ২৮শ ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া ধৃত বেশ কয়েক জনের বিরুদ্ধে ৪/৫টি করে মানব পাচার ও মাদকের মামলা রয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরন করা হবে জানিয়েছেন তিনি। ধৃতরা হচ্ছে সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার আব্দুল মাজেদের ছেলে মোঃ শওকত আলম(৩০) ও মোঃ আলমগীর(৩২), মৃত আবুল কাশেমের ছেলে গিয়াস উদ্দিন(৩১), কাটাবনিয়া এলাকার আব্দু মিয়ার ছেলে মোঃ ফারুক(২৫), আব্দুল মাবুদের ছেলে ওসমান গণি(২৫) মৃত আজিজুর রহমানের ছেলে হাফেজ উল্লাহ(৩৫), আব্দুল মালেকের ছেলে ইলিয়াছ।