নিজস্ব প্রতিনিধি-
টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মা*দ*ক সহ বিভিন্ন মামলার ১৬ আসামীকে আটক করা হয়েছে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম জানান, ৫ ডিসেম্বর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তার নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে মাদক মামলায় টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার মৃত আলী জোহারের ছেলে শাহরুখ খান (২০) ও মোঃ রফিকের ছেলে মোঃ ইউসুফ (২৬)।
৩৪ ধারায় ০২ জন খোনকার পাড়ার মৃত মোঃ করিমের ছেলে আবুল হোসেন প্রঃ কালু (২৮), পিতা-, সাং-নাইটংপাড়ার আব্দুল করিমের ছেলে রশিদ।
কুতুপালং বালুর মাঠ মৃত মকতুল হোসেনের ছেলে জামাল হোসেন (২৮)।
জিআর সাজা ওয়ারেন্ট মূলে ৩ জন যথাক্রমে হোয়াইকং কেরুনতলীর মৃত হাজী গুরা মিয়ার ছেলে খায়রুল বশর (৩৭), মৃত গোলাম আকবরের ছেলে ফজল করিম (৩৪), পিতা- , সাং- কেরুনতলী, জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুরুস সালামের ছেলে
মোঃ সাইফুল ইসলাম (৩০),
জিআর ওয়ারেন্ট মূলে ৬ জন যথাক্রমে সাবরাং খয়রাতি পাড়ার শাহাব মিয়ার ছেলে আইয়ুব আলী (৩৭), বাহারছড়া ইউপির উত্তর শিলখালীর মৃত আমির মোহাম্মদের ছেলে ইসহাক আহম্মদ (৫৯), ইসহাক আহাম্মদের ছেলে মোঃ ইউনুছ (৩২), মৃত মোঃ হোছনের ছেলে মোঃ আব্দুল্লাহ (৩৭), মৃত আমির অহম্মদের ছেলে হাজী ইসহাক অহম্মদ (৫৯), পৌরসভার অলিয়াবাদ এলাকার মৃত নেওয়ামত উল্লাহর ছেলে মোঃ ওবাইদ উল্লাহ (৩৭)।
সিআর ওয়ারেন্ট মূলে ২ জন যথাক্রমে ডেইল পাড়ার মৃত আঃ গফুরের ছেলে মোঃ আঃ খালেক প্রকাশ কালু হোসেন, পৌরসভার কুলাল পাড়া
এলাকার মৃত মোঃ কাশিমের ছেল বদি আলম প্রকাশ বদাইয়া।
ধৃত ১৬ জন আসামীকে পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
