নিজস্ব প্রতিনিধি-২৩ নভেম্বর ২০২২।
কক্সবাজারের টেকনাফে প্রথম দফায় আত্মসমর্পনকারি ১০১ জন ইয়াবা কারবারির বিরুদ্ধে দায়ের করা পুলিশের ২ টি মামলার রায় দিয়েছে আদালত।
রায়ে আত্মস্বীকৃত ১০১ ইয়াবা কারবারির মাদক পাচার মামলায় প্রত্যেকেকে দেড় বছর করে কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা দিয়েছে আদালত। এ ছাড়া অস্ত্র মামলায় সকল আসামীকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে মামলার রায় ঘোষণা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম জানান, গত ২০১৯ সালে টেকনাফে ১০২ জন ইয়াবাকারবারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাদের বিরুদ্ধে ইয়াবা ও অস্ত্র মামলায় পৃথক দুটি মামলা হয়। উক্ত মামলায় আজ বুধবার দুপুরে রায় ঘোষনা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল। এদের মধ্য একজনের মৃত্যু হলে ১০১ জনের বিরুদ্ধে মামলা চলে। সেই মামলায় আজ দুপুরে রায় প্রদান করেন। রায়ে আত্মস্বীকৃত ১০১ ইয়াবা কারবারির বিরুদ্ধে ইয়াবা পাচার মামলায় প্রত্যেকেকে দেড় বছর করে কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার রায় ঘোষণা করেন। এ ছাড়া অস্ত্র মামলায় সকল আসামীকে খালাস দিয়েছেন আদালত। উক্ত মামলায় ইতিমধ্যে ১৭ জন কারাগারে রয়েছে। পালাতক রয়েছে ৮৪ জন।
আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর জানান, সরকার পক্ষ ১০১ জনের অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছে। এরপরও আদালত দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিকী শাস্তি হিসাবে এ রায় ঘোষনা করেন।
