বিশেষ প্রতিবেদক : টেকনাফ সহ-ব্যবস্থাপনা সাধারণ কমিটির অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-ব্যবস্থাপনা আর্থিক বিবরণী প্রতিবেদন উপস্থাপন, সদস্য হালনাগাদ, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন ও অনুমোদন, তহবিল থেকে উন্নয়ন কার্য্যক্রম গ্রহণ ও অনুমোদন এবং সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি পুনঃগঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

২২নভেম্বর সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে টেকনাফ সহ- ব্যবস্থাপনা সাধারণ কমিটির অর্ধ-বার্ষিক সভা নবাগত টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং নেচার এন্ড লাইফ প্রকল্প সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ সহ-ব্যবস্থাপনা সাধারণ কমিটির উপদেষ্টা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ সারওয়ার আলম, টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী।

বক্তব্য রাখেন নেচার এন্ড লাইফ প্রকল্প পরিচালক শীতল কুমার নাথ,উপ-প্রকল্প পরিচালক নারায়ন চন্দ্র দাশ, ব্যবস্থাপক সুশাসন মোঃ একরাম উদ্দিন আল এমরান, টেকনাফ রেঞ্জ কর্মকর্তা ও সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রাণীজ সম্পদ কর্মকর্তা, ইনস্ট্রাক্টর, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিনিধি, র্যাব, বিজিবি, কোষ্টগার্ড প্রতিনিধি, সহ-ব্যবস্থাপনা সাধারণ পরিষদের বিভিন্ন ক্যাটাগরীর প্রতিনিধি(সিপিজি,ইআরটি,পিএফ, নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠী, বনজ সম্পদ ব্যবহারকারী ও মালিক প্রতিনিধি, স্থানীয় সরকার ইউপি প্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় সহ-ব্যবস্থাপনা আর্থিক বিবরণী প্রতিবেদন উপস্থাপন, সাধারণ পরিষদ সদস্য হালনাগাদ, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন ও অনুমোদন, তহবিল থেকে উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও অনুমোদন এবং সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি পুনঃগঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিগত কার্যনির্বাহী কমিটিকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে উক্ত কমিটিকে পুনরায় বহাল রাখা হয়। আগামীতে অত্যন্ত নিষ্টার সহিত দায়িত্ব পালনের মাধ্যমে বন, বনজ সম্পদ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুরোধ জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ###
