এনডিসিএস’র মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দোয়া অনুষ্টান সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

প্রেস বিজ্ঞপ্তি : ঐতিহ্যবাহী সমাজ সেবা ও উন্নয়ন মূলক প্রতিষ্টান ‘নাফ ডেভেলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটি’র (এনডিসিএস) উদ্যোগে অন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্টান সোসাইটির অস্থায়ী কার্যালয়ে আজ অনুষ্টিত হয়। প্রচার সম্পাদক নুরুল আমিনের কোর আন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্টিত সভায় একুশে’র গুরুত্ব শীর্ষক আলোচনা করেন-সোসাইটির সভাপতি ব্যাংকার শফিকুল আলম বকুল, সেক্রেটারী কবির আহমদ, উপদেষ্টা মুহাম্মদ শাহ জাহান, জাহাংগীর আলম, সহ অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, এইচ আরডি সম্পাদক হোছাইন ফরিদ, সহ সভাপতি দেলোয়ার হোসাইন, আইটি সম্পাদক ছৈয়দুর রহমান, আবু তালেব, শেখ ফরিদ, মুহিব উল্লাহ ও নুরুল আবছার প্রমুখ। ভাষা শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্টান শেষ হয়।