সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেক কেটে মিষ্টিমুখ করানোর মধ্যদিয়ে ব্যাপক কর্মসূচী মাধ্যমে পালিত হয়েছে।
২৮সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৫টায় বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়ন শাখার উদ্যোগে দরগাহ ষ্টেশনস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভা হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ মাহমুদ আলী চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আলম কালু, সাধারণ সম্পাদক মোঃ হোসাইন, সাবেক সভাপতি আবুল হাসিম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ হাসান পিয়াল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৌলভী গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মীর কাশেম, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান, অর্থ সম্পাদক মোঃ ইমরান, আওয়ামী লীগ নেতা সোলতানুল ইসলাম, মিসকাত উদ্দিন, তোঃ তারেক, জানে আলম, মহি উদ্দিন প্রমূখ।

সভায় বক্তারা বলেন,১৯৭৫সালের ১৫আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকান্ডের পর বিদেশ থাকা বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা এবং শেখ রেহানা অনেক কঠিন পথ পাড়ি দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লড়াইয়ে রয়েছেন। দেখতে দেখতে আজ বাংলার সাধারণ মানুষের অধিকার আদায়ের অগ্রদূত জননেত্রী শেথ হাসিনার ৭৬তম জন্মদিন। তাঁর এই শুভ জন্মদিনে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রাণপ্রিয় নেত্রীকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন মাধ্যম আদায়ের দেশে পরিণত হতে যাচ্ছে ঠিক তখন একটি কুচক্রী মহল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা লিপ্ত রয়েছে। এসব অপরাধ থেকে সবাইকে দূরে থাকার পাশাপাশি আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে উৎখাত করতে গভীর ষড়যন্ত্র চলছে। এই ব্যাপারে সবাইকে সর্তক থাকার আহবান জানান।
আলোচনা সভা শেষে মৌলভী গোলাম মোস্তফার পরিচালনায় জননেত্রী শেখ হাসিনার সুস্থতা,দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের কেক কেটে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
