টেকনাফে ২টি পেট্রোল পাম্পসহ বেকারীকে ২লাখ ১০হাজার টাকা জরিমানা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : সীমান্ত উপজেলা টেকনাফে মোবাইল কোর্ট পরিচালনা করে ওজনে কারচুপি ও ভেজাল পণ্য বিক্রির দায়ে ২টি পেট্রোল পাম্প এবং ২টি বেকারীকে জরিমানা করে ২লাখ ১০হাজার টাকা আদায় করেছে।

জানা যায়,২২আগষ্ট দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী এবং বিএসটিআই কক্সবাজারের সহকারী পরিচালক রাজিব দাশের নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে পৌর এলাকার পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন নিউ ঢাকা বেকারীতে অভিযান চালিয়ে ভেজাল পণ্য বিক্রির দায়ে ৫০হাজার টাকা এবং এজাহার মৌলভী মার্কেটের কুমিল্লা বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজনে কারচুপির দায়ে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন আবদুল্লাহ পেট্রোল পাম্পকে ১লাখ টাকা এবং পুরাতন বাস স্টেশন সংলগ্ন নাফ ভিউ পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ২লাখ ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Teknaf Pic A 1 22 08 22 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
উপস্থিত সংবাদকর্মীদের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী জানান, ওজন কারচুপি, ভেজালপণ্যরোধসহ জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। ###