সাবরাংয়ে বিজিবি অভিযানে আরও ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :

অদ্য ০২ এপ্রিল ২০১৮ তারিখ আনুমানিক ১২০০ ঘটিকায় ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির নাঃ সুবেঃ মোহাম্মদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল দিঘীলার বিল এলাকায় নিয়মিত টহলে গমন করে। অতঃপর বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত এলাকা দিয়ে একটি ইয়াবার চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টহলদল বর্ণিত এলাকায় ঔঁৎ পেতে থাকে। পরবর্তীতে অদ্য ০২ এপ্রিল ২০১৮ তারিখ আনুমানিক ১২৩০ ঘটিকায় দিঘীলার বিল সুপারি বাগানের ভিতর দিয়ে ০১ জন ব্যক্তিকে একটি প্লাষ্টিকের বস্তা মাথায় করে আসতে দেখে সন্দেহ হওয়ায় টহল দল তাকে চ্যালেঞ্জ করে। টহল দলের আকষ্মিক উপস্থিতিতে ইয়াবা চোরাকারবারী সুপারী বাগান অতিক্রম করে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল ইয়াবা চোরাকারবারীর পিছনে ধাওয়া করে। এক পর্যায়ে ইয়াবা পাচারকারী তার মাথায় থাকা প্লাষ্টিকের বস্তাটি ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরবর্তীতে ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া বস্তাটি তল্লাশী করে ৩০,০৬,০০০/- (ত্রিশ লক্ষ ছয় হাজার) টাকা মূল্যমানের ১০,০২০ (দশ হাজার বিশ) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।