নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ১১কেজি গাঁজাসহ আটক-২

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে ১১কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে।
২৭জুলাই সকাল সাড়ে ৬টারদিকে টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে এইচ ব্লকের শেড নং-৬৬৪/৬ এ অভিযান চালিয়ে আলী জোহারের পুত্র মোঃ নুর ইসলাম (২২) এবং সি-ব্লকের ৮৪৯নং শেডের মৃত ইউনুছের পুত্র রশিদ আহমেদ (১৮) কে গ্রেফতার করে। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের নিজ হেফাজত হতে ১১কেজি গাঁজা উদ্ধার করা হয়।

টেকনাফ ১৬এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান,গাঁজাসহ গ্রেফতারকৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ###