উখিয়া সাহিত্য কুঠির ও কাব্যকথা সাহিত্য পরিষদের উপদেষ্টা হলেন অধ্যাপক মুজিবুল আলম মুজিব

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

বার্তা পরিবেশক ॥
পর্যটন জেলা কক্সবাজারের প্রাকৃতিক নিদর্শনে ভরপুর, বহু স্মৃতি বিজড়িত ও লোক শিল্প সমৃদ্ধ একটি এলাকার নাম উখিয়া উপজেলা। শ্রুতিমধুর পুরনো লোক কথাগুলোকে সংগ্রহ করে আদিম কালের মানুষদেরকে স্মরণে রাখা এবং সাহিত্যের প্রতি অনুরাগী শিক্ষিত লোকদেরকে এক প্লাটফর্মে সমবেত করে সাহিত্য চর্চার জন্য বিশিষ্ট কবি, নাট্যকার ও সাহিত্যিক মাস্টার শাহ আলম দুটি সংগঠন প্রতিষ্ঠা করেন। উখিয়া সাহিত্য কুঠির এবং কাব্য কথা সাহিত্য পরিষদ নামক সংগঠন দুটির সুনাম, গৌরব ও পরিধি বর্তমানে উখিয়া তথা কক্সবাজার জেলাকে ছাড়িয়ে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। “বঙ্গমাতা” কবিতা লিখে অল্প সময়ে সাড়া জাগানো উদীয়মান কবি ও সাহিত্যিক এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের ইংরেজী বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ মুজিবুল আলম মুজিবকে মর্যাদাবান এই সংগঠন দুটির উপদেষ্ঠা হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। সংগঠন দুটির প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার শাহ আলম কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে মাস্টার শাহ আলম আরও বলেন, ইংরেজি বিষয়ে অধ্যাপনা করলেও বাংলা সাহিত্যের বিষয়ে অধ্যাপক মুহাম্মদ মুজিবুল আলম মুজিবের যথেষ্ট দক্ষতা ও সেবা রয়েছে। সম্প্রতি পত্রিকায় প্রকাশিত তাঁর “বঙ্গমাতা” কবিতাটি দারুন চমৎকার ও সুন্দর হয়েছে। এছাড়া অপ্রকাশিত তাঁর রচিত অসংখ্য কবিতার মধ্যে জঙ্গিবাদ, বিনাস, আমার প্রাণের গাঁ, পহেলা বৈশাখ, ক্লাব ওরা ১১ জন এবং হুমায়ুনের যতগুন কবিতাগুলো যতই পড়েছি আমি ততই মুগ্ধ হয়েছি। তাঁর কবিতার মধ্যে যেমন ছন্দ রয়েছে ঠিক তেমনি প্রতিটি শব্দ ও বাক্যের যথেষ্ট মর্মার্থও রয়েছে। তাঁর প্রতিটি কবিতাগুলো এক একটা বিষয়ের উপর সীমাবদ্ধ থেকে ওই বিষয়ের পূর্ণাঙ্গ অর্থ অনুধাবিত হয়েছে। এধরনের সাহিত্য চর্চাই হচ্ছে একজন দক্ষ কবি ও সাহিত্যিকের গুণাবলি। আর এই প্রতিচ্ছবিই অধ্যাপক মুহাম্মদ মুজিবুল আলম মুজিবের মধ্যে রয়েছে বলে মনে করছেন মাস্টার শাহ আলম।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি অধ্যাপক মুজিবের সু-সাহিত্য চর্চার শুভ কামনার পাশাপাশি মহান সুষ্টিকর্তার দরবারে তাঁর দীর্ঘায়ু জীবন ও সু-স্বাস্থ্য কামনা করা হয়।
উল্লেখ্য, উখিয়া উপজেলাধীন জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মরহুম মাস্টার ফজিল হাকিমের ছেলে অধ্যাপক মুজিবুল আলম মুজিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিভাগে উচ্চতর ডিগ্রী নেওয়ার পর ২০০৩ সাল থেকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে ইংরেজী বিভাগের প্রধান হিসাবে যোগদান করে অদ্যাবদি এখনও অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে একই পদে অধ্যাপনা করছেন। কলেজের পাশ্ববর্তী গ্রাম সিকদারবিল গরু বাজার এলাকায় পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।