আইওএম এর উদ্যোগে কক্সবাজারে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার প্রতিনিধি :
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর উদ্যোগে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার।
আজ রবিবার একটি হেটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালযের সহযোগী অধ্যাপক ড.এম কামরুজ্জামান মজুমদার,আইওএম এর ডেপুটি চীফ ম্যানুয়েল প্যারেইরা, ন্যাশনাল ইনষ্টিটিউট অফ নিউরোসাইন্স এন্ড হসপিটালের সহযোগী অধ্যাপক ড.এম এম জালালউদ্দিন বক্তব্য রাখেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মনোবিজ্ঞানী,উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সেমিনারে আত্মহত্যা প্রবণতা রোধে সচেতনতামূলক বিভিন্ন কার্যাক্রম নিয়ে আলোকপাত করা হয়।
Snapshot 47 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর