জেলা যুবলীগ নেতা সাংবাদিক সীমান্ত ১০৭ পিচ ইয়াবা নিয়ে বিমান বন্দরে আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডেস্ক :

কক্সবাজার বিমানবন্দর থেকে ১০৭ পিস ইয়াবাসহ জেলা যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক নজির আহমদ সীমান্ত (৪২) কে আটক করেছে পুলিশ। শনিবার সকাল এগারটার দিকে তার শরীর তল্লাশী করে তাকে ইয়াবাসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকৃত নজির আহমদ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আশরাফ আলী’র ছেলে ও গাজী টিভির সাবেক টেকনাফ উপজেলা প্রতিনিধি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে তার শরীর তল্লাশী করা হয়। এসময় তারা ইয়াবাগুলো পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

উল্লেখ্য বেশ কয়েক বছর যাবৎ নজির আহমদ সাংবাদিকতায় তেমন একটা সক্রিয় ছিলেন না। সাম্প্রতিককালে তিনি কোন পত্রিকা অথবা চ্যানেলের সাথেও যুক্ত ছিলেন না।

তিনি টেকনাফ উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদকেরও দায়িত্বে আছেন।