সাদ্দাম হোসাইন : হ্নীলা হাইস্কুল মাঠে আন্ত:উখিয়া-টেকনাফ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ৪র্থ আসরের প্রথম রাউন্ডের শেষ দিনের খেলায় থাইংখালী নুরুল আমিন মেম্বার রাশা ফুটবল একাদশ ২-১ গোলে লেদা স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। আগামী কাল থেকে শুরু হচ্ছে নকআউট পর্বের খেলা।
২৮ফেব্রুয়ারী ((রবিবার)) বিকাল সাড়ে ৪টায় হ্নীলা হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ৪র্থ আসরের প্রথম রাউন্ডের শেষ দিনের খেলায় থাইংখালী নুরুল আমিন মেম্বার রাশা ফুটবল একাদশ এবং লেদা স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। দুই দলের খেলা আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলার ১২মিনিটের মাথায় লেদা স্পোর্টিং ক্লাবের ১০নং জার্সিধারী খেলোয়াড় রুবেল চমৎকার একটি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর প্রতিপক্ষ গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও লক্ষ্যহীন শটের কারণে প্রথমার্ধ্বে গোলের দেখা পায়নি। এমতাবস্থায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরুর পর দারুণ উত্তেজনায় এগিয়ে চলা খেলায় থাইংখালী নুরুল আমিন মেম্বার রাশা ফুটবল একাদশের ৭নং জার্সিধারী খেলোয়াড় মুবিন ডিফেন্স এরিয়া থেকে দর্শনীয় কিকের মাধ্যমে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলকে ১-১ গোলের সমতায় ফেরান। দারুণ উত্তেজনা ছড়িয়ে পড়া খেলায় প্রতিপক্ষের খেলোয়াড়কে অবৈধভাবে বাঁধা দেওয়ার কারণে লেদা স্পোর্টিং ক্লাবের ৩নং জাসিধারী এবং থাইংখালী নুরুল আমিন মেম্বার রাশা ফুটবল একাদশের ২নং জার্সিধারী খেলোয়াড়কে হলুদ কার্ড প্রদর্শন করেন। খেলায় ১৮মিনিটের মাথায় লেদার গোল রক্ষকের হাত থেকে ছিটকে যাওয়া বল প্রতিপক্ষের জালে পাঠিয়ে দলকে ২-১ গোলে এগিয়ে নেন থাইংখালী নুরুল আমিন মেম্বার রাশা ফুটবল একাদশের ৫নং জার্সিধারী খেলোয়াড় আব্দুল মান্নান। এদিকে স্পোর্টিং ক্লাব গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে আক্রমণ চালালে প্রতিক্ষের খেলোয়াড়েরা ২০মিনিটের মাথায় রক্ষণভাবে অবৈধভাবে বাঁধা দেওয়ায় লেদা স্পোর্টিং ক্লাব ফি-কিক লাভ করে। থাইংখালী নুরুল আমিন মেম্বার রাশা ফুটবল একাদশের ১নং জার্সিধারী খেলোয়াড় রিদুওয়ান ফ্রি-কিক লুফে নিয়ে দলকে মহাবিপদ থেকে রক্ষা করে। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণ এগিয়ে চললেও খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে অত্র টূর্ণামেন্টের প্রথম পর্বের শেষ দিনের খেলার সমাপ্তি ঘোষণা করে। ফলে থাইংখালী নুরুল আমিন মেম্বার রাশা ফুটবল একাদশ ২-১ গোলে জয় নিয়ে মাঠ ত্যাগ করেন। খেলায় নৈপূণ্য প্রদর্শনের জন্য থাইংখালী নুরুল আমিন মেম্বার রাশা ফুটবল একাদশের ৭নং জার্সিধারী খেলোয়াড় মুবিনকে ম্যান অব দ্যা ম্যান নির্বাচিত করে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন জেলা রেফারী কমিটির সদস্য আলী হোসেন, সহকারী রেফারী ছিলেন রুস্তম আলী সৈকত, মোহাম্মদ উল্লাহ এবং ৪র্থ রেফারী ছিলেন শফিকুল ইসলাম মাহাদি।
আগামী ১লা মার্চ নকআউট পর্বের খেলা হ্নীলা পশ্চিম সিকদার পাড়া মইন্যারজুম ফুটবল একাদশ বনাম সবুজ সাথী ক্রীড়া সংসদ খারাংখালীর মধ্যে অনুষ্ঠিত হবে। ###
