মোঃ আশেকুল্লাহ ফারুকী, টেকনাফ :
টেকনাফ পৌর শহরের কায়ুকখালী খালের উপর আরো একটি বিকল্প ব্রীজ নির্মাণ হতে যাচ্ছে। ২০১৭-২০১৮ চলতি অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর টেকনাফ এল,জিইডি এর নির্মাণকারী প্রতিষ্ঠান। ঠিকাদারী প্রতিষ্ঠান আসাদ এন্টার প্রাইজ লিঃ প্রায় চার কোট টাকা ব্যায়ে টেকনাফ পৌর শহরের মুফতী কেফায়েত উল্লাহর বাড়ীর দক্ষিণ পার্শ্বে কায়ুকখালী খালের উপর এ ব্রীজটি নির্মিত হতে যাচ্ছে। এর আয়তন দৈর্ঘ্য ৩৫ মিটার ও প্রস্থ ১২ মিটার। ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়ার পর ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। উল্লেখ্য থাকে যে, একই স্থানে অতীতে অন্য ঠিকাদারী প্রতিষ্ঠান ব্রীজ নির্মানের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক কার্যাদেশ পাওয়ার পর ব্রীজের মূল কাজ খালের দু’পাশ্বে পিলার নির্মাণ করেছিল। পরে একাজ দীর্ঘদিন যাবত বন্ধ ছিল। এতে ঠিকাদার লোকসান মাথা নিয়ে চলে যান। পরবর্র্তীতে ব্রীজ নির্মাণে রিভাইজ এবং ডিজাইন পরিবর্তন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কাজ হাতে নেয়। ঠিকাদারী প্রতিষ্ঠান আসাদ এন্টার প্রাইজ লিঃ মিঃ এ কাজের কার্যাদেশ পাবার পর চলতি বছর এপ্রিল মাসে ব্রীজ নিমার্ণের কাজ শুরু করে। আগামী বছর জুন মাসের আগেই এ কাজ শেষ হবার কথা। ব্রীজটির কাজ শেষ হলে টেকনাফ পৌর শহরের যানজাট অনেকাংশে কমে যাবে এবং উপরের বাজারের চলাচলের বিকল্প আরো একটি পথ হলো। সম্প্রতি সরেজমিন, পরিদর্শন করে দেখা গেছে নির্মাণকৃত ব্রীজের উত্তর পাশ্বে কায়ুকখালী খালের জায়গা, ভরাট করে দখলে নিয়ে গোদাম ও বাড়ী নির্মাণ করছে। এভাবে গোটা কায়ুকখালী খালের উভয় পাশ্বের কুলের ভাসমান জায়গা ভরাট ও দখলের এক উৎসবে পরিনত হয়েছে। ফলে বর্ষা মওসূমে পানি চলাচলে বাধাগ্রস্থ হয়ে পৌর শহরের নিম্মাঞ্চলে এলাকাকে জনমগ্ন হয়ে পড়বে। এছাড়া বর্ষার ও পাহাড়ী ঢলের পানির তোড়ে ব্রীজে উপর ধাক্কা লাগে এবং এতে ব্রীজটি বেশীদিন টিকে থাকতে পারেনা। এমন মন্থব্য অনেকের। টেকনাফ উপজেলার প্রকৌশলী আবসার উদ্দিন জানান, ব্রীজের কাজ শুরু হয়েছে। এ কাজ চলমান থাকবে।
