প্রেস বিজ্ঞপ্তি : টেকনাফ ২বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) এর নবাগত অধিনায়ক লে.কর্ণেল মোঃ ফয়সাল হাসান খাঁন এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিমিয় করেছেন টেকনাফ প্রেস ক্লাব, টেকনাফ সাংবাদিক ফোরাম ও ক্রাইম রিপোটার্স সোসাইটির নেতৃবৃন্দ।
এসময় টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সহ-সভাপতি মুহাম্মদ তাহের নাঈম, সদস্য জসিম উদ্দিন টিপু, টেকনাফ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আমান উল্লাহ কবির, ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ সাংবাদিক ফোরামের আহবায়ক মুহাম্মদ জুবাইর, ক্রাইম রিপোটার্স সোসাইটির সাধারন সম্পাদক জিয়াবুল হক, টেকনাফ সাংবাদিক ফোরামের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, হাবিবুর রহমান হবিব, মো. শহিদ উল্লাহ, মো. শফি, সামী জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় কালে নবাগত অধিনায়ক ও সাংবাদিকনেতৃবৃন্দের সাথে সীমান্তের মাদক ও মানবপাচারসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়। নবাগত অধিনায়ক সকলের সহযোগিতা কামনা করেছেন।
