১৯৯১ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে নৌকা কে হারিয়ে বিএনপিকে সরকার গঠনের নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছিল তাদের হাত থেকে আওয়ামী লীগ কে মুক্ত করার সুযোগ কাজে লাগানো আহবান-সাবরাংয়ে আওয়ামীলীগের কর্মী সভায় আলহাজ্ব নুরুল বশর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগ সাবরাং ইউনিয়নের আওতাধীন ৪,৫ ও ৬ নং ওয়ার্ড শাখার কর্মীসভা বিকাল ৩ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সোনা আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আল ফায়সাল সুমনের সনঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ নুরুল বশর, প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ।

আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম, নুর হোসেন চেয়ারম্যান, এজাহার মিয়া, মোঃ জামাল নুর মোহাম্মদ মেম্বার, হামজালাল মেম্বার, মোঃ ইউছুপ ভূট্রো, মুফিজুর রহমান, ওয়ার্ড সভাপতি মোঃ শরীফ মেম্বার, আমির হোসেন সওদাগর, আবদুর রশিদ ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ হোসেন, মোঃ সালাম ও কবির আহমদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুল বশর বলেন, ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী-নৌকা প্রতিক কে হারিয়ে বিএনপি কে সরকার গঠনের নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছেন তাদের হাত থেকে আওয়ামী লীগ কে মুক্ত করে তৃনমুল নেতাকর্মীদের মূল্যায়ন করার সুযোগ এসেছে বলে জানান। তাই সকলকে ঐক্যবদ্ধ
থাকার অনুরোধ করেন।