১৯জুলাই টেকনাফ পৌর আওয়ামীলীগের সম্মেলন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

খাঁন মাহমুদ আইউব : দীর্ঘ প্রতিক্ষার পর ১৯ জুলাই কক্সবাজারের টেকনাফ পৌর আওয়ামীলীগের সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় এই সিদ্ধান্ত ঘোষনা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৫ জুলাই এর মধ্যে পৌর সভার ৯টি ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উখিয়া-টেকনাফের সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান রাজা শাহ আলম। জেলা আওয়ামীলীগ নেতা ইউনুছ বাঙ্গালী, আব্দুর রহমান বদি, বদরুল হাসান মিল্কি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক নূরুল বশর, পৌর আওয়ামীলীগের সি. সহসভাপতি মো. ইউছুপ মনু, আওয়ামীলীগ নেতা এমএ জহির, আহমদ হোসেন মিয়া, সাইফুদ্দিন উদ্দিন খালেদ প্রমুখ।