১৭ ও ১৮ই মার্চ হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে নবনির্বাচিত সাংসদ সংবর্ধনা ; তাফসীরুল কোরআন মাহফিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে নবনির্বাচিত সাংসদের সংবর্ধনা, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাফসীরুল কোরআন মাহফিল আগামী ১৭ ও ১৮ইং মার্চ হ্নীলা ষ্টেশনে অনুষ্ঠিত হবে। এই মহতি ধর্মীয় অনুষ্ঠানে সকল মুসলিম ভাইদের উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে।
১৭ মার্চ হ্নীলা বাসষ্টেশনের দক্ষিণে মরহুম ছৈয়দ উল্লাহ মার্কেট চত্বরে হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে উখিয়া-টেকনাফের নবনির্বাচিত সাংসদ শাহীনা আক্তার চৌধুরীর সংবর্ধনা সভা এবং রাতে বিশেষ মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চট্টগ্রাম থেকে আগত নবারণ শিল্পী গোষ্ঠীসহ খ্যাতনামা শিল্পীরা গান ও সংগীত পরিবেশন করবেন।
১৮ মার্চ বাদে জোহর হতে রাতব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মিশরের আল আযহার বিশ্ব বিদ্যালয় হতে কুরআনিক সাইন্স এন্ড তাফসীর বিষয়ে উচ্চতর ডিগ্রী প্রাপ্ত,বাংলাদেশ জাতীয় মুফাচ্ছির পরিষদ ঢাকা মহানগরীর সেক্রেটারী, ঢাকার মুগদারস্থ বাইতুল ওয়াদুদ জামে মসজিদের খতিব, আরটিভির আরবীয় কাফেলার বিশ্লেষক, চ্যানেল ২৪ এর উপস্থাপক, উত্তর আমেরিকা আই টিভি ২৪ আলোচক, আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন ড. সাদিকুর রহমান আল আযহারী, বিশেষ বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন টেকনাফ আল জামিয়া ইসলামিয়ার পরিচালক মুফতি কিফায়াতুল্লাহ শফিক, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা কুষ্টিয়ার আরিফ বিল্লাহসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য পেশ করবেন।
উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে সকল মুসলিম ভাইদের উপস্থিত থাকার জন্য হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।