১২৭ কোটি টাকার মাদক ধ্বংস করলো টেকনাফ মডেল থানা পুলিশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম :
টেকনাফ মডেল থানায় ১২৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৪০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ৬ জুলাই শুক্রবার দুপুরের দিকে টেকনাফ থানার প্যারেড মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত জানুয়ারী ২০১৮সাল থেকে জুন ২০১৮সাল পর্যন্ত ৬ মাসে টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশী মদ, বিয়ার, ফেন্সিডিল, গাজাঁ ও চোলাই মদ উদ্ধার করা হয়। ধ্বংস করা এসব মাদকের বাজার মূল্য ১২৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা। এর মধ্যে ১২৬ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৬০০ টাকার ইয়াবা ট্যাবলেট ছিল। অন্যান্য মাদকদ্রব্যের মধ্যে ছিল বিদেশী মদ, বিয়ার ,ফেন্সিডিল, গাঁজা ও চোলাই মদ।
টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়া বলেন, গত জানুয়ারী ২০১৮ইং থেকে জুন ২০১৮ইং পর্যন্ত টেকনাফফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশী মদ, বিয়ার,ফেন্সিডিল, গাঁজা ও চোলাই মদসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ সময় থানার প্যারেড মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের আগে বক্তব্য রাখেন কক্সবাজার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রাজীব কুমার বিশ^াস।
সভায় কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মারমা, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রাজীব কুমার দেব, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মু. হেলাল উদ্দিন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রপ্ত) প্রণয় চাকমাসহ টেকনাফ মডেল থানার পুলিশ কর্মকর্তারা ছাড়াও ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।