আজিজ উল্লাহ :টেকনাফে বিটা(বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস’র) উদ্যোগে শিশু যৌন নিপীড়ন,শোষণ,বাল্যবিবাহ এবং শিশু পাচার প্রতিরোধের জন্য ওয়াই-মুভস নামে একটি প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার আহবান জানান টেকনাফ উপজেলা ইউএনও না হয় ঝুঁকি বাড়িয়ে এসময় কাজ করার দরকার নেই।এই প্রকল্পটি শিশু শ্রম,মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শিশুদের মানসিক ও স্বাস্থ্যের ব্যাপারে সচেতনূলক কাজ করতে জাতীয় শিশু টাস্কফোর্স গঠনের মাধ্যমে শিশুদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০.০০ দিকে উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রকল্পের প্রজেক্ট অফিসার মোহাম্মদ ইব্রাহিমের পরিচালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটির কারিগরি সহযোগিতা করে যাচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাতে অর্থায়ন করছে সীডা। বিটার মিশন হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠায় সমাজের দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের সাংস্কৃতিক অনুশীলনে কাজ করা,মেয়ে ও যুব মেয়েদের সক্ষমতা বৃদ্ধি করা,সামাজে জেন্ডার ভিত্তিক যৌন সহিংসতা প্রতিরোধে নিজেরা এজেন্ট হিসেবে কাজ করা,পাশাপাশি যৌন প্রজনন স্বাস্থ্য ও জেন্ডার ভিত্তিক যৌন সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রীয় পর্যায়ে গৃহীত অঙ্গিকারসহ/প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ে দায়বদ্ধতা নিশ্চিত করতে সহায়তা করা।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,ভূমি কমিশনার- আবুল মনসুর আহমেদ,উপজেলা চেয়ারম্যান-নুরুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান-তাহেরা আক্তার মিলি,প্রকল্পের ম্যানেজার হারুন অর রশীদ।উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট প্রকল্পের কর্মী,সাংবাদিকসহ আরো অনেকে।
