বার্তা পরিবেশক : বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়ন ৮নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে মোঃ হোছন সভাপতি এবং আবুল হোছন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
১২ অক্টোবর বিকাল ৩টায় লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষ্যে এক সভা আওয়ামী লীগ নেতা কাদের হোছনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা মাষ্টার জামাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার খলিলুর রহমান। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য রশিদ আহমদ, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কামাল হোছন, হ্নীলা ৩নং আওয়ামী লীগ নেতা মৌলানা শাকের আহমদ, বশির আহমদ মেম্বার, মোস্তাক আহমদ সাকি, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মাহবুর রহমান মাবু প্রমুখ।
উক্ত কাউন্সিলে প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মোঃ হোছন হাশেম (১০৭ ভোট) নিকটতম প্রতিদ্বন্দি কাদের হোছন (৩৩) পেয়ে সভাপতি এবং আবুল হোছাইন (৭৩ ভোট) নিকটতম প্রতিদ্বন্দি নাজির হোসাইন (৪২) ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ###
