উনচিপ্রাং ক্যাম্প এ কমান্ডো টীমসহ ড্রোনের সাহায্যে বিশেষ অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার : ১জন রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার প্রতিনিধি।
উনচিপ্রাং ক্যাম্প এ কমান্ডো টীমসহ ড্রোনের সাহায্যে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র সহ ১জন রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে এপিবিএন।

আজ বিকাল ৪টা থেকে সন্ধা সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, ব্যাটালিয়নের সহঅধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজানের নেতৃত্বে এপিবিএন কমান্ডো টিমসহ সর্বমোট ১০৫ জন অফিসার ও ফোর্স নিয়ে ড্রোনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময়ে ড্রোন উড়িয়ে অপরাধীদের সম্ভাব্য সকল আস্তানা শনাক্ত করার চেষ্টা করা হয়।

বিভিন্ন ব্লকে পাহাড়ের উপরে অবস্থিত সন্দেহজনক শেডগুলো তল্লাশি করা হয়।

বিশেষ অভিযান চলাকালে এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় রোহিঙ্গা ডাকাত তাহের(১৯), পিতাঃ মৃত জাফর আলম, ব্লকঃ ডি-০৪, ঘর নং-১৫,(২৩৭৬৮৮) কে গ্রেফতার করা হয়

এ অভিযানে দেশীয় তৈরি লোহার রড-০৫ টি, বিভিন্ন সাইজের রামদা-০৮ টি, কাঠের চোকা লাঠি-৪ টি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও গ্রেফতারকৃত ডাকাতকে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় প্রেরণ করা হয়েছে।