“হ্নীলা হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার” দিবা-রাত্রি সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

বার্তা পরিবেশক : টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দিন-রাত ২৪ঘন্টা সর্বস্তরের মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সহায়ক উপকরনাদি নিয়ে মানুষের সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল “হ্নীলা হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার”।

২৪মে (শুক্রবার) সকাল ১১টায় উপজেলার হ্নীলা পানখালী সড়কে দারুস সুন্নাহ মাদ্রাসা সংলগ্ন “হ্নীলা হেলথ কেয়ার ডায়াগস্টিক এন্ড ডক্টরস চেম্বার”এর উদ্বোধন ক্বারী মকসুদের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হয়। এরপর এক আলোচনা সভা উক্ত হাসপাতালের পরিচালক আবু বক্কর আল মাসুদের সঞ্চালনায় এবং চেয়ারম্যান ডাঃ আবু বকর আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

22 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দেবনাথ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ আব্দুল্লাহ মোঃ শাহেদ। বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত জুনিয়র কার্ডিওলিস্ট ডাঃ হাফেজ মুহাম্মদ মুজিবুল হক, হ্নীলা দারুস্ সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আফসার উদ্দিন কাশেমী, হ্নীলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপ-সহকারী ডাঃ আজাদ মোহাম্মদ নুরুল হোছাইন, হ্নীলা ইউনিয়ন পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডাঃ মুফিজুর রহমান, সাবেক মেম্বার আলী আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম সিকদার ও হ্নীলা ইউনিয়ন স্বাস্থ্য কমপেক্সের উপ-সহকারী ডাঃ দেলোয়ার হোসাইন।

11 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

এতে স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ জুবাইর ওসমান জানান, হ্নীলার প্রাণকেন্দ্রে এই প্রথম ২৪ ঘন্টা খোলা রেখে এ্যাম্বুলেন্স ও ফার্মেসীসহ নিয়মিত ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকে স্বল্পমূল্যে অত্যাধুনিক চিকিৎসা সেবা দেওয়া হবে। এখানে আধুনিকমানের যন্ত্রপাতি রয়েছে। সার্বক্ষনিক বিশেষজ্ঞ ডক্টর চেম্বার, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফী আধুনিক পরীক্ষা-নিরীক্ষাসহ নানাবিধ সুবিধা। ২৪ ঘন্টা জরুরি বিভাগ, এক্স-রে, অভিজ্ঞ ডাক্তার দ্বারা উন্নত চিকিৎসা সার্বক্ষনিক ডায়াগনস্টিক সেবা ও ফার্মেসি সেবার সুবিধা থাকবে। সাধারণ মানুষের হয়রানিমুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফার্মাসিউটিক্যাল এসোসিয়েশন বাংলাদেশ এর সদস্য মৌলানা আবুল হাশেম, হ্নীলা বাজার পরিচালনা কমিটির সদস্য মুফিজুল আলম,হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর শাহ তপু, রাজনীতিবিদ আবছার কামাল নোবেল, সমাজেসবক ও সাংস্কৃতিক সংগঠক জিয়াউল হোসাইন কায়সার,হ্নীলা ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি নুরুল হোসাইন আজাদ এবং ফয়সাল আমিন দুর্জয় প্রমুখ।

5 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

এতে বক্তারা বলেন, এই সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে কম খরচে সর্বসাধারণের নাগালে চিকিৎসা সেবায় নিশ্চিত করার পন্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। হ্নীলার প্রত্যন্ত এলাকার মানুষের জন্য আধুনিক ও মান সম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিশেষায়িতভাবে গড়ে তোলা হেলথ কেয়ার ডায়াগস্টিক এন্ড ডক্টরস চেম্বারের যাত্রা। স্বল্প খরচে আধুনিক মানের সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর হতে হবে প্রতিষ্ঠানের সবাইকে। ল্যাবে অভিজ্ঞ টেকনিশিয়ান, নার্স, কর্মচারী সেবায় নিয়োজিত থাকেন। চিকিৎসার পাশাপাশি সবার আচরণ আর বিভিন্ন ফি ও ওষুধের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবী জানানো হয়।

এতে বিভিন্ন ল্যাব, হাসপাতালের চেয়ারম্যান-পরিচালক,বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন। শেষে হ্নীলা দারুস্ সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আফসার উদ্দিন কাশেমীর দেশ,জাতি ও অত্র প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে এই প্রতিষ্ঠানের সেবা দানের যাত্রা শুরু হয়। ####