নয়াপাড়া ক্যাম্পে এস্কেভেটরের ধাক্কায় নি*হ*ত-১ ; আহত-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পে কর্মরত অবস্থায় এস্কেভেটরের ধাক্কায় ঘটনাস্থলে ১জন নিহত ও অপর ১জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ইচ্ছেকৃতভাবে মারার অভিযোগ আসায় মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের জন্য থানায় নেওয়া হয়েছে।

জানা যায়, ১৮জানুয়ারী বিকাল সাড়ে ৫টারদিকে নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের পুলিশ ব্যারাক সংলগ্ন পি বøক ও এইচ বøকের মধ্যবর্তী স্থানে সি-ব্লকের ৮২৩নং শেডের ৫নং রোমের মৃত আব্দুল হামিদের পুত্র জিয়াবুল হাসান (২৫) এবং একই ব্লকের ৮২২নং শেডের ৪নং রোমের মোহাম্মদ হোছাইনের পুত্র কামাল হোছাইন (২১) শ্রমিক হিসেবে খাল খনন ও ব্লক বসানোর কাজ করছিল। হঠাৎ এস্কেভেটরের দাঁতের ধাক্কায় কর্মরত দুই শ্রমিক রক্তাক্ত হলে চালক পালিয়ে যায়। পাশ্ববর্তী লোক চিৎকার শুনে জড়ো হলে ঘটনাস্থলে কামাল হোছাইনকে মৃত পায় এবং জিয়াবুল গুরুতর আহত ও রক্তাক্ত হয়। কামাল হোছাইনে মাথার মগজ বের হয়ে দাঁত পড়ে যায়। গুরুতর আহত জিয়াবুলকে স্থানীয় হাসপাতালকে হয়ে দ্রæত কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের দাবীর প্রেক্ষিতে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানায়,ওখানে কর্মরত অবস্থায় এস্কেভেটরের ধাক্কায় কামাল ঘটনাস্থলে মারা যায় এবং জিয়াবুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের পিতা মোহাম্মদ হোছাইন বলেন,আমার ছেলে গত ৪দিনধরে এখানে কাজে গেছে। এস্কেভেটরের চালক ইয়াবা আসক্ত। সে ইচ্ছাকৃতভাবে আমার ছেলেকে ধাক্কা দিয়ে মেরেছে। আমি এই বিষয়ে আইনী সহায়তা পেতে ছেলের মৃতদেহ নিয়ে রাতে থানায় রয়েছি। কিছুক্ষণের মধ্যে মৃতদেহ কক্সবাজার মর্গে নেওয়া হবে।

এস্কেভেটরের চালক পলাতক থাকা এবং উক্ত প্রকল্পের কাউকে না পাওয়া নিহতের পিতার দাবী সম্পর্কে কোন বক্তব্য পাওয়া যায়নি। ####