টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে কথিত আরসা কমান্ডার নিহতের পর লাশ গায়েব

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে ২২নং রোহিঙ্গা ক্যাম্পে কথিত উগ্রপন্থী সংগঠন আরসার সেকেন্ড ইন কমান্ড হাসিম উল্লাহ নিহদের খবর পাওয়া গেছে। তবে এখনো তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

জানা যায়, গত ২রা নভেম্বর বিকালের দিকে টেকনাফের ২২নং ঊনছিপ্রাং রইক্ষ্যং পুঁটিবনিয়া ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশে রোহিঙ্গা উগ্রপস্থী আরসার সেকেন্ড ইন কমান্ড হাশিম উল্লাহ প্রকাশ খুইল্লা অপর রোহিঙ্গাদের হাতে খুন হন।

সাধারণ রোহিঙ্গারা জড়ো হয়ে ঘটনা পারেন, পাকিস্তানী বংশোদ্ভুত আরসা কমান্ডার হাসিম উল্লাহ গ্রæপের সাথে রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষের সুত্রপাত হলে হাসিমের অপর সহযোগীরা প্রাণ ভয়ে পালিয়ে যায়।

এই ঘটনার খবর পেয়ে ক্যাম্পে নিয়োজিত এপিবিএন ও থানা পুলিশসহ একাধিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশী চালিয়ে লাশের সন্ধান পায়নি।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুল আলিম জানান,আরসা কমান্ডার হাশিম নিহতের বিষয়টি নিশ্চিত। বাংলাদেশের কোন বাহিনী তার মৃতদেহ পায়নি। ধারণা করা হচ্ছে তাদের কোন্দলের কারণে এই ঘটনা ঘটতে পারে।

বিভিন্ন ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা জানায়, আমরা জন্মভূমিতে নির্যাতনের শিকার হয়ে ভিটামাটি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছি। এখানে চিহ্নিত স্বশস্ত্র সন্ত্রাসী উগ্রপন্থী গ্রুপের সদস্যদের অপতৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করা যাচ্ছেনা। তাই সাধারণ রোহিঙ্গারা নিরাপদে বসবাসের সুবিধার্থে এসব অপতৎপরতা কঠোর হাতে দমনের জন্য ক্যাম্পে নিয়োজিত আইন-শৃংখলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেছেন। ####