হ্নীলা সুলিশ পাড়া হতে ১কেজি আইস উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলা সুলিশপাড়া পয়েন্টে বিজিবি জওয়ানদের ধাওয়া খেয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া এক কেজি আইস উদ্ধার করা হয়েছে।

সুত্র জানায়,গত ২৯ নভেম্বর (সোমবার) রাত পৌনে ১১টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির নিয়মিত টহল দল টহল দেওয়ার সময় ২জন দুস্কৃতকারী একটি পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। তখন বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে সামনে অগ্রসর হতে থাকে। দুস্কৃতকারীরা নিরুপায় হাতে থাকা পলিথিন ব্যাগটি ফেলে নাফনদীতে ঝাঁপ দিয়ে ওপারে চলে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে ব্যাগটি উদ্ধার করে ৫কোটি টাকা মূল্যমানের এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, জব্দকৃত আইস পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###