হ্নীলা ষ্টেশনের তাহের সওদাগরের ইন্তেকাল ; কাল সকালে জানাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলা ষ্টেশনের আবু তাহের সওদাগর হাসপাতালে নেওয়ার পথেই ইন্তেকাল করেছেন। কাল সকালে জানাজা অনুষ্ঠিত হবে।

জানা যায়, ১৫জুন বিকাল ৩.১০মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ যাওয়ার পথেই হাসপাতাল সংলগ্ন এলাকায় পৌঁছলে হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার বাসিন্দা আবুল কালাম প্রকাশ কালুইন্যার বড় পুত্র পূর্ব সিকদার পাড়া নিবাসী, হ্নীলা ষ্টেশনের তাহের ট্রেডার্সের স্বত্তাধিকারী আবু তাহের সওদাগর প্রকাশ টিনের দোকানদার তাহের (৪৪) ইন্তেকাল করেছেন। তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহি….রাজিউন। মৃত্যুকালে সে পিতা, স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, ভাই-বোনসহ আত্নীয়-স্বজন এবং ব্যবসায়ী সহকর্মী রেখে গেছেন।

আগামীকাল সকাল সাড়ে ১০টায় হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্র জানায়।

উল্লেখ্য, সে দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি সে বেশী অসুস্থ হয়ে পড়লে করোনায় টেস্ট করান। ফলাফল নেগেটিভ আসায় সকালে তাকে চমেকে নেওয়ার উদ্দেশ্যে যাত্রা করলে হাসপাতাল সংলগ্ন এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ব্যবসায়ীর মৃত্যুতে হ্নীলা বাসষ্টেশনের ব্যবসায়ী ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ###