হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম / হেলাল উদ্দিন : হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২০১৯ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৯ জানুয়ারী সকাল ১১টায় হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২০১৯ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া উপলক্ষ্যে এক অনুষ্ঠান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা এস.এম সাইফুল্লাহর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি এইচএম ইউনুচ বাঙ্গালী। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মৌলভী রফিক উদ্দিন, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার,পরিচালনা কমিটির সদস্য গোলাম মোস্তফা, হোয়াইক্যং ইউপি সদস্য রশিদ আহমদ, প্রবীণ মুরুব্বী আক্কাস আলী, উপজেলা ওলামা লীগের সভাপতি মাও: ক্বারী ফরিদুল আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম সিকদার, নজরুল ইসলাম খোকন, অভিভাবক হাজী এমদাদ উল্লাহ, আমান উল্লাহ সওদাগর, প্রবাসী নুরুল আমিন। Teknaf Pic C 4 29 01 19 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
বক্তব্য রাখেন, মাদ্রাসা শিক্ষক নুরুল বশর সিদ্দিকী, মাও: আব্দুস সোবাহান, এসএম শহীদুল মোস্তফা, নুরুল আমিন, শিক্ষর্থীদের পক্ষে বক্তব্য রাখেন নাছির উদ্দিন নোয়াইব, রবিউল আলম, মোস্তফা জামাল মানিক, সাদিয়া সুলতানা সুমি ও তেহা বুশরা প্রমুখ। সভাশেষে ২০১৯ সালের দাখিল পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করেন হ্নীলা দারুসুন্নাহ মাদ্রাসার খতিব মাও: মোক্তার আহমদ।