নিজস্ব প্রতিবেদক : পেকুয়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি কিংবদন্তি জননেতা ছাদেকুর রহমান ওয়ারেছির সদ্য প্রয়াত সহধর্মীনি জাহেদা খানমের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। চেহলাম উপলক্ষে মরহুমের বারবাকিয়াস্থ বাসভবন সংলগ্ন মাঠে মেজবান অনুষ্ঠান সম্পন্ন হয়। শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর পাঁচটা থেকে মেজবানে অংশ নেয় এলাকার হাজারো নারী-পুরুষ।
চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলমের ব্যক্তিগত উদ্যোগে প্রয়াত আওয়ামী লীগ নেতা ছাদেকুর রহমান ওয়ারেছির প্রয়াত সহধর্মীনির চেহলাম উপলক্ষে এই মেজবান অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানের যাবতীয় বিষয় এমপি জাফর আলম নিজে উপস্থিত থেকে তদারকিও করেন।
এমপি জাফর আলমের ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, প্রয়াত ছাদেকুর রহমান ওয়ারেছির প্রয়াত সহধর্মীনি মৃত্যুবরণ করেন সম্প্রতি। প্রয়াত নেতার প্রতি ভালোবাসার প্রতিদান হিসেবে এমপি মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগে প্রয়াতের চেহলাম উপলক্ষে এলাকার মানুষের জন্য মেজবানের আয়োজন করা হয় শনিবার। এর আগের দিন শুক্রবার থেকে এই মেজবানের প্রস্তুতি নেওয়া হয়। প্রয়োজনীয় পশু জবাই করা হয় এই চেহলামে।
সাংসদ আলহাজ জাফর আলম বলেন, ‘কক্সবাজারের আওয়ামী লীগের কিংবদন্তি জননেতা ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত ছাদেকুর রহমান ওয়ারেছি। দলের জন্য তাঁর অবদান ছিল অনেক। এইধরণের একজন নেতার পরিবারের পাশে থাকা আমি নিজেকে সমীচিন মনে করেছি।
এমপি বলেন, প্রয়াত নেতা ছাদেকুর রহমান ওয়ারেছির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা হিসেবে তাঁর সহধর্মীনি জাহেদা খানমের চেহলাম অনুষ্ঠানের আয়োজন করেছি। #
