বার্তা পরিবেশক : টেকনাফের ঐতিহ্যবাহী হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ২০২০ইং সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৫ জানুয়ারী সকাল ১০টায় উপজেলার হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে ২০২০ইং সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ইংরেজী প্রভাষক শহীদুল মোস্তফা খোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, সাবেক টেকনাফ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এইচ.এম ইউনুছ বাঙ্গালী। বিশেষ অতিথি ছিলেন রঙ্গিখালী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ কামাল হোসাইন,টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সেলিম সিকদার, সদস্য কায়সার উদ্দিন আহমদ, বিশিষ্ট সমাজ সেবক ও পৃষ্টপোষক হাজী এমদাদ উল্লাহ, ব্যবসায়ী হাজী মোঃ রফিক ও নবী হোছাইন ভূলু।
বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলানা আব্দুসন সোবহান,বাংলা প্রভাষক নুরুল আমিন,সহকারী অধ্যাপক মৌলানা নুরুল বশর,মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মৌঃ ফরিদ আহমদ,ব্যাংকার রফিকুল ইসলাম,অভিভাবক মাওলানা ক্বারী ফরিদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আক্কাস সওদাগর,পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ ইউনুছ, নাসির বিন নুয়াইদ প্রমুখ। এছাড়া উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠান শেষে দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন প্রবীণ শিক্ষক মৌলানা মোঃ ইলিয়াছ। ####
