বার্তা পরিবেশক : টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা শাহ্ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় নতুন শিক্ষা বর্ষে সরকার ঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিনামূল্যে বই বিতনরণ উৎসব জাঁকজমকভাবে পালিত হয়েছে।
জানা যায়, ১জানুয়ারী সকাল ১০টায় মাদ্রাসা হলরুমে বিনামূল্যে জাতীয় বই বিতরণ উৎসব উপলক্ষ্যে মাদ্রাসা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক এসএম সাইফুল্লাহর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সহসভাপতি মৌলভী ফরিদ আহমদ, সদস্য মৌঃ নুরুল ইসলাম, হাজী ছৈয়দ আলম, মৌঃ গোলাম মোস্তফা। এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা নুরুল বশর ছিদ্দিকী, প্রভাষক আব্দুল খালেক,প্রভাষক নুরুল আমিন,প্রভাষক শহীদুল মোস্তফা,প্রভাষক মাওঃ আবু জাহেদ মোঃ ইয়াছিন, মাও: এনায়েত উল্লাহ, সহকারী মৌঃ আব্দুল মালেক, আব্দুস সোবহান, সহকারী শিক্ষক মুসা কলিমুল্লাহ, কামাল উদ্দিন, ফরিদ আলম বিএসসি, জাফর আলম, ক্রীড়া শিক্ষক বখতিয়ার উদ্দিন, ইবতেদায়ী প্রধান মৌঃ জহির উদ্দিন, জাহেদুল আলম চৌধুরী, আব্দুর রহিম মিয়া, শামসুল আলম, ক্বারী শব্বির আহমদ, অফিস সহকারী জমির উদ্দিন ও আলী হোসেন প্রমূখ। এতে বক্তারা বলেন, আগে অভিভাবকরা স্কুল-মাদ্রাসার ব্যয় আর বই কিনে দিতে হিমশিম খেতেন। ঠিকমত বইও পেতেন না শিক্ষার্থীরা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব মানুষের কথা বিবেচনা করে বছরের প্রথম দিন একযোগে সারা দেশের সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়েছেন। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিলে শিক্ষার্থীরা পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করে নিজেকে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্থতা কমনা ও বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
