টেকনাফে মাদক কারবারীদের আত্নসমর্পণ উপলক্ষ্যে বাহারছড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফে আসন্ন মাদক কারবারীদের আতœসমর্পণ সফল করতে প্রস্তুতি সভা এবং নবাগত আইসির সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১লা ফেব্রæয়ারী বিকাল ৪টায় টেকনাফের উপকূলীয় বাহারছড়া পুলিশ তদন্ত মিলনায়তনে টেকনাফে মাদক কারবারীদের আত্নসমর্পণ অনুষ্ঠান সফল করতে এবং নবাগত তদন্ত কর্মকর্তার সংবর্ধনা অনুষ্ঠান এএসআই হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ আজিজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক আইয়ুব আলীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি ছিলেন নবাগত আইসি লিয়াকত আলী। সভার শুরুতে নবাগত তদন্ত কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর আগামী ৩ ফেব্রুয়ারী টেকনাফে মাদক কারবারীদের আতœসমর্পণ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাহারছড়া কমিউনিটি পুলিশিং ফোরামের সহসভাপতি আব্দুল হক,আবছার উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল হক, সাংবাদিক আজিজ উল্লাহ, বাহারছড়া ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মাষ্টার শাহ আলম,সাধারণ সম্পাদক শফি আলম, ২নং ওয়ার্ড সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, ৩নং ওয়ার্ড সভাপতি ডাঃ কামাল, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৪নং ওয়ার্ড সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক ফরিদ, ৫নং ওয়ার্ড সভাপতি ছৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কালাম, ৬নং ওয়ার্ড সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক মাষ্টার মনির, ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ মনির, সাধারণ সম্পাদক নুরুল আমিন নুরু, ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক মৌলাভী মনির, ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ হোসন প্রমুখ। উক্ত সভায় আগামী ৩ ফেব্রæয়ারী টেকনাফের মাদক কারবারীদের আতœসমর্পণ এবং পুলিশ কর্মকর্তাদের সংবর্ধনা সভা সফল করার বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ###