হ্নীলা লেচুয়াপ্রাংয়ের ছলিম ইয়াবাসহ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে হ্নীলা লেচুয়াপ্রাং এলাকার ছলিমকে আটক করেছে।
৫ এপ্রিল বিকাল ৫টারদিকে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১হাজার ৬শ পিস ইয়াবাসহ হ্নীলা লেচুয়াপ্রাং এলাকার মোহাম্মদ আলমের পুত্র মোহাম্মদ ছলিম (২০) কে আটক করে। আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য অব্যাহত ক্রসফায়ার,মাদক বিরোধী অভিযান সত্বেও ১৫/২০জনের একটি সিন্ডিকেট পুটলা বানিয়ে খাওয়ায়ে স্থানীয় এবং বহিরাগত লোকজন দিয়ে কৌশলে পাচার অব্যাহত রেখেছে।