টেকনাফ টুডে ডেস্ক :
টেকনাফে ৩ ইয়াবা বিক্রেতা ও সেবনকারীকে ১বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে । এরা হচ্ছে পুরাতন পল্লান পাড়া এলাকার কালা মিয়ার পুত্র মো. ইসলাম(৩৮), অলিয়াবাদ এলাকার মৃত লোকমানের পুত্র মো ইসমাইল প্রকাশ মুন্না (৩৫), গোদারবিল এলাকার মোঃ আলম (৪৩)।
জানা যায় ১০ এপ্রিল টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেল পুরান পল্লান পাড়ায় অভিযান পরিচালনা করে মোঃ ইসলাম ও ৯ এপ্রিল নতুন পল্লান পাড়া ও অলিয়াবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আলম (৪৩) ও মো ইসমাইল প্রকাশ মুন্না (৩৫) নামের ৩ ইয়াবা বিক্রেতা ও সেবনকারীকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে।
পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভুমি কর্মকর্তা প্রনয় চাকমা তাদের প্রত্যেককে ১বছরের কারাদন্ড প্রদান করেছেন।
