হ্নীলা রঙ্গিখালী হতে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্রাদি উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

ফরিদুল আলম : হ্নীলা রঙ্গিখালীতে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রাদি উদ্ধার করেছে।
সুত্র জানায়,২৮ডিসেম্বর ভোররাত ৪টারদিকে কক্সবাজার ১৬এপিবিএনের নয়াপাড়া শরণার্থী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফয়জুল আজিম গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে হ্নীলা রঙ্গিখালী মৃত জসিমের ঘরের পেছনে বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি শাটারগান,৩টি দেশীয় তৈরি বিভিন্ন মডেলের একনলা বন্দুক,৭টি সীসা বুলেট উদ্ধার করা হয়েছে।
এই ব্যাপারে নয়াপাড়া পুলিশ ক্যাম্পে ৭৭৫নং জিডির পর পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। ###