বার্তা পরিবেশক : আসন্ন দুর্যোগে টেকনাফের সাগর উপকূলীয় মানুষ এবং সম্পদের ক্ষয়-ক্ষতিরোধে করণীয় বিষয়ক দুর্যোগ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ জানুয়ারী বিকাল ৩টায় টেকনাফ সদর ইউপির মহেশখালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দাতা সংস্থা world Food Programme ( WFP) এর সহযোগিতায় সুশীলন কর্তৃক বাস্তবায়িত Cox’s Bazar Resilience program Activity -6 Anticipatory Acvtion and Capacity Strengthening for DMC at cox’ Bazar প্রকল্পের আওতায় টেকনাফ সদর ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্হাপনা কমিটির আয়োজনে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ। সুশীলনের সহকারী পরিচালক উজির হোসেনের সঞ্চালনায় উক্ত দুর্যোগ মহড়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ আহসান উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কক্সবাজার জেলার ডেপুটি ডাইরেক্টর (সিপিপি) হাসানুল আমিন, সুশীলনের ট্রেনিং স্পেশালিষ্ট সোহানা আক্তার, টেকনাফ উপজেলা প্রকল্প কর্মকতা গৌরঙ্গ ঘোষ প্রমুখ।
দুর্যোগের মনোরম মাঠ মহড়া উপভোগ শেষে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ আহসান উদ্দীন বলেন, আজকের এই বিশাল জন সমুদ্রে সুশীলন সাংস্কৃতিকভাবে দুর্যোগ প্রস্তুতির যে মাঠ মহড়া প্রদর্শন করল তাতে মানুষ একদিকে যেমন আনন্দ পেয়েছে; অন্যদিকে আনন্দের পাশাপাশি তারা অধিকত সচেতন হয়েছে। কারণ তারা বুঝতে পেরেছে দুর্যোগের সময় কি করতে হবে।কিভাবে নিজেদের জীবন এবং সম্পদকে রক্ষা করতে হবে। তাই ইউনিয়ন ভিত্তিক এসব সচেতনতামুলক মাঠ মহড়া সর্বস্তরের মানুষকে দুর্যোগ বিষয়ে আরো সচেতন করে তুলুক এই প্রত্যাশা করছি। ওয়ার্ল্ড ফুল প্রোগ্রাম WFPএবং সুশীলনকে এই ধরনের কর্মসূচি আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে এরই কাজের ধারাবাহিকতা যাতে চলমান থাকে তার জন্য অনুরোধ জানান তিনি।
