বার্তা পরিবেশক : হ্নীলা রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানমালায় ছিল জাতীয় পতাকা উত্তোলন, র্যালী, ছেলে-মেয়েদের খেলাধুলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্কুল কমিটির সহসভাপতি জসিম উদ্দিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল কমিটির সভাপতি ও স্থানীয় মেম্বার জামাল হোছাইন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাষ্টার মো: হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন যুব লীগের সাবেক সি: যুগ্ম আহবায়ক বশির আহমদ, স্কুল কমিটির সদস্য মো: ইদ্রীছ, মাঈন উদ্দিন, মাওলানা আজিজুল হক, পিটিএ কমিটির সভাপতি হোসাইন মুহাম্মদ আনিম, হাসান আলী পিন্টু। ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার শাকিলের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাষ্টার শাকের আহমদ, সহকারী শিক্ষক নুরুল আলম আজাদ, আনোয়ারুল ইসলাম, শিক্ষানুরাগী আব্দুল হামিদ কাফিয়া, পিটিএ কমিটির সহ সভাপতি কালো সওদাগর, ইয়াসমিন আক্তারসহ অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ১৫টি ইভেন্টে ৪৫জন বিজয়ী, বিগত বার্ষিক পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী, স্কুলের মেধাবী ছাত্র/ছাত্রী, প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, এসএমসি ও পিটিএ কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের সম্মননা পুরস্কার দেওয়া হয়।
