বার্তা পরিবেশক : গত ১৮মে টেকনাফ টুডে এবং ১৯মে টেকনাফ টাইমস অনলাইনে প্রকাশি“হ্নীলা মৌলভী বাজার সীমান্ত সংলগ্ন এলাকায় দূবৃর্ত্ত চক্রের অপতৎপরতায় সচেতনমহল শংকিত” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যা স্থানীয় গ্রাম্য রাজনীতির জেরধরে সুবিধা আদায়ের জন্য একটি বিশেষ মহলের ভিত্তিহীন অপপ্রচার।
আপনাদের সদয় অবগতির জন্য বলতে চাই যে, সাম্প্রতিক সময়ে স্থগিত হয়ে যাওয়া ইউপি নির্বাচনে আমরা হ্নীলা ২নং ওয়ার্ড মেম্বার পদে মরহুম ফরিদুল আলম মেম্বার পুত্র ফোরকান আহমদের পক্ষে নির্বাচনী কার্য্যক্রমে অংশ-গ্রহণ করায় প্রতিদ্বন্দিতাকারী একটি মহলের রোষানলে পড়ি। তাই উক্ত মহলটি সীমান্ত এলাকার প্রকৃত অপরাধীদের গোপন রেখে আমাদের মতো নিরীহ সাধারণ খেটে খাওয়া মানুষদের নামে অপপ্রচার চালাচ্ছে। আমরা আদৌ এসব অপরাধে সম্পৃক্ত নয়। তাই এই খবরে সীমান্ত ও আইন-শৃংখলা সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে উক্ত সংবাদাংশের প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী :
১.আব্দুল্লাহ,
পিতা-মোহাম্মদ হোছন প্রকাশ বাড়–
২.মাজেদ,
পিতা-কামাল আহমদ প্রকাশ কমল আহমদ
৩.রবি আলম,
পিতা-ছৈয়দ আহমদ
৪.আবুল কালাম,
পিতা-নজু
৫.রবি আলম,
পিতা-জানে আলম জানু
৬.খুরশিদ আলম,
পিতা-মৃত হাজী ফরিদ
৭.দেলোয়ার হোসেন কালু,
পিতা-জকির আহমদ
৮.বদি আলম
পিতা-মৃত আবুল খাইর
লামার পাড়া ও মুসলিম পাড়া, নাইক্ষ্যংখালী, হ্নীলা। ##
